cpnew
১ অক্টোবর ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৮ জন

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। তাদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা নামে ফেসবুক পেজে মিডিয়া সেল থেকে দেয়া এক পোস্টে তারা এ কথা জানায়।

পোস্টে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।

আরো পড়ুন :

এতে আরো বলা হয়, গুইমারায় উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।

এছাড়া গুইমারায় সঙ্ঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি।

এদিকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০