
সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। ঘরহারাদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়*নের সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ায় মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফ*সার মিয়ার টিনশেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেস, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভূত হয়েছে। এতে দুই পরিবারের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
ভুক্তভোগী ফিরোজ ভুঁইয়া বলেন, “আমি বাড়ির বাইরে ছিলাম। মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, ঘরে আগু*ন লেগেছে। আমার মা, স্ত্রী, ছেলে-মেয়েসহ হাউমাউ করে কাঁদছে। আগুনে*র তাপের কারণে আমরা কেউ ভিতরে প্রবেশ করতে পারিনি। ঘরে থাকা নগদ ২ লক্ষ ৩৭ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে।”
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. হানিফ বলেন, “খবর পেয়ে আগু*নে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। দুইটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ মুহূর্তে তাঁদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, “যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছতে পারলে তাঁদের ক্ষতি এরকম হতো না। আমরা ঘট*নাস্থলে পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখায় তাঁদের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।”
মন্তব্য করুন