শাহ মোহাম্মদ সারওয়ার, কিশোরগঞ্জ
২৬ অক্টোবর ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

প্রকল্পের নিয়োগে দু’পক্ষের মারমুখী উওেজনা, পুলিশ হস্তক্ষেপে স্বস্তি

ছবি: প্রতিবেদক

মিঠামইন উপজেলার কেওয়াড় জোড় গ্রামে ক্ষুদ্রসেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগ সভাকে কেন্দ্র করে দু’গ্রামের মতানৈক্য দেখা দিলে প্রার্থীর লোকজনের মধ্যে চরম উওেজনা সৃষ্টি হয় যা থানা পুলিশের তাৎক্ষনিক উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।

জানাগেছে, গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল তিনটায় দক্ষিণ কেওয়াড়জোড় বাজার সংলগ্ন হিন্দু অধ্যুষিত গ্রাম বড়আঢি মন্ডপ প্রাংগনে এ সভার আয়োজন করে।

 

আরও পড়ুন:

 

সভায় সভাপতিত্ব করেন পংকজ দেবনাথ। মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া সভাটি সঞ্চালনা করেন। ১৫০ থেকে ২০০ জন কৃষকের উপস্হিতিতে ইউনিয়ন বিএনপি’ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলতাব উদ্দীন ভূইয়া গং গণ এর সমর্থিত বর্তমান ম্যানেজার সাহেদ কে পূনরায় ম্যানেজার করার উদ্দেশ্যে এ সভাটি আহবান করা হয় বলে মন্তব্য একাংশের। কিছু সংখ্যক কৃষক এতে সমর্থন দিলেও ম্যানেজার শাহেদ এর প্রতিপক্ষ হিসেবে সভায় উপস্হিত একজন মহিলা কৃষাণী নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তাব করতেই শুরু হয় উওেজনা।

ক্ষুদ্রসেচ প্রকল্পের ম্যানেজার প্রার্থী আঁখিনুর আক্তার স্বর্ণা কেওয়াড় জোড় এলাকার বিভিন্ন জনহিতকর কার্যক্রমের উদ্যোগক্তা ও ড্রেজার সহ কৃষি যন্ত্রপাতির ব্যবসায়ী মৃত কামাল হোসেন ভুঁইয়ার দ্বিতীয় স্ত্রী। কামাল হোসেনের অকাল মৃত্যুতে উভয় স্ত্রী ভৈরব উপজেলায় বসবাস করার কারণে একটি লুটেরাপ্রভাবশালী শ্রেণি কামাল হোসেনের ভাল কাজ গুলো কে ম্লান করে পারিবারিক কলহ বিবাদের মাধ্যমে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বি আঁখিনূর আক্তার স্বর্ণা কে বিভিন্ন মামলা হামলা ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। বিগত দিনেও আহতাব উদ্দিন, মাহতাব উদ্দিন, সোহাগ ভূঁইয়া, সোহেব, শাহিদ, শাহ আলম, লিয়াকত , জাহাঙ্গীর শিকদার,শাহীদ, মাসুম, ছায়েম, মিষ্টার নামীয় ব্যাক্তিগণ অভিন্ন উদ্দেশ্যে বজ্রশক্তিবদ্ধ হয়ে মৃত কামালের স্ত্রী ও পরিবারকে হয়রানি করে আসছে।

বেরী বাঁধ থেকে সরকারী বৃক্ষ কর্তন, মাটি ভরাটের নামে প্রকল্প তছরুপ ইত্যাদি বিষয়ে মানবকল্যাণ পরিষদ এর মহিলা বিষয়ক সম্পাদিকা মৃত কামালের স্ত্রী আখিঁনূর আক্তার স্বর্ণা সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ দিয়েছিলেন। আর এজনই তার এমন প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে আঁখি নুর আক্তার স্বর্ণা এ প্রতিনিধি কে জানিয়েছেন।

মিঠামইন উপজেলা সেচ প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দু পক্ষের মধ্যেবিবাদ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতিতে ক্ষদ্র সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগের সভা করা পরামর্শ দেন। একই স্হানে দুই গ্রুপের সভা আহবান করায় ঘটনাটি স্হানীয় পুলিশ কে ও ভাবিয়ে তোলে।

পরে মিঠামইন থানার পুলিশের উপস্থিতি তেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় উভয়পক্ষ কে শান্তি শৃংখলা বজায় রেখে ম্যানেজার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পরবর্তী তারিখে বাকী কার্ক্রম সম্পন্ন করার শর্তে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই গণ জমায়েত শেষ হয়।

এব্যাপারে মিঠামইন থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংন্কাবোধ করায় অন্যএ আয়োজন করার পরামর্শ দেন।

অপরদিকে উক্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সেচ মোঃআমিরুল ইসলাম এর সংগে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। জানাগেছে বিগত২২.১০.২০১৮ খ্রীঃ মিঠামইন সেচ ইউনিটের দায়িত্বে যোগদান করেন । যোগাযোগ ব্যবস্হা অপ্রতুল ও দূর্গম এলাকা হওয়ায় মাসের অধিকাংশ সময় নিজ বাড়ী ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) তে অবস্হান করেন বলে অভিযোগ উঠেছে।

অধিকাংশ ক্ষুদ্রসেচ প্রকল্প গুলি পকেটমানির বিনিময়ে কমিটির সভায় উথ্বাপন ও অনুমোদনের ব্যবস্হা নেয়া একটা রেওয়াজে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলেও প্রকল্প বাণিজ্য করে কোটি টাকা কামিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। কেওয়াড়জোড় সহ আসন্ন বোরো মৌসুমের প্রস্তুতিতে ক্ষুদ্র সেচ প্রকল্পের সঠিক ব্যবস্হাপনা ও সেচ বান্ধব কার্যক্রম আগাম সম্পন্ন করার স্বার্থে দ্রুত ব্যবস্হা গ্রহণ একান্ত জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০