সিপিএন ডেস্ক:
২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

সত্যজিৎ রায়ের স্মৃতিবিজরিত বাড়ি ভাঙছে শিশু একাডেমি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় রোডে অবস্থিত প্রাচীন একটি বাড়ি ভাঙছে বাংলাদেশ শিশু একাডেমি। এই বাড়িটি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায়ের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

১৯৮৯ সাল থেকে এই ভবনটি শিশু একাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও ২০০৭ সালের পর তা কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভবনটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে শিশু একাডেমি।

তবে বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। শশীলজ জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে ভবন ভাঙার নথিপত্র চেয়ে লিখিত আবেদন করেছেন।

তিনি জানান, “এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। যদিও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত নয়, তবে আমাদের জরিপে এ ধরনের শতবর্ষী স্থাপনাগুলো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা চাই বাড়িটি রক্ষা পাক।”

স্থানীয় গবেষক স্বপন ধর জানান, এই বাড়িটি হরিকিশোর রায় ও তাঁর বংশধরদের সঙ্গে সম্পর্কিত। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরীর ঘনিষ্ঠ হরিকিশোরদের পরিবার এই ভবনে বসবাস করতেন। তিনি বলেন, “স্থাপত্যশৈলী দেখে বোঝা যায়, বাড়িটি ১৭৮৭ সালের পর নির্মিত। এটি একাধিকবার মালিকানা পরিবর্তন হয়ে শেষ পর্যন্ত রণদা প্রসাদ সাহার মালিকানায় আসে।”

স্থানীয়দের মতে, ভবনটি অনেক আগেই সংরক্ষণের উদ্যোগ নিলে হয়তো রক্ষা করা যেত। তবে এখন ভবনটির মূল অবকাঠামো অনেকটাই ধ্বংসপ্রায়।

ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মেহেদী জামান বলেন, “২০০৭ সালের পর থেকে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। ভাড়াবাসায় কার্যক্রম চালানো হচ্ছিল। ঝুঁকির কারণে ভবনটি মেরামত সম্ভব হয়নি। যথাযথ অনুমতি নিয়েই ভবনটি ভাঙা হচ্ছে।”

তিনি বলেন, “এখানে আপাতত একটি আধাপাকা স্থাপনা হবে, ভবিষ্যতে পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

ভবনটি ভাঙার খবরে প্রত্নতত্ত্বপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ভবন সংরক্ষণের দাবি জানিয়েছেন।

তবে গবেষক স্বপন ধর বলেন, “বর্তমান অবস্থায় হয়তো ভবনটি রক্ষা করা সম্ভব নয়। তবে ঐতিহ্য ও স্থাপত্যের মূল রূপরেখা বজায় রেখে নতুন ভবন তৈরি হলে সেটাই হবে সম্মানজনক।”

সূত্র- সংগৃহীত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০