
মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসি’র হামলা বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে ইরান। এ সময় বেসামরিক এলাকায় আঘাত হানার আশঙ্কায় ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরান থেকে ছুড়ে দেওয়া তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানি বাহিনীর বরাতে জানানো হয়, তাদের মহাকাশ বাহিনীর সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুর্দি বাহিনীর তথ্যমতে, উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে মার্কিন নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।
ড্রোনগুলো ধ্বংসের সময় এরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন