
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নতমানের তেল ও গ্যাস যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক খালি তেলবাহী জাহাজ এখন যুক্তরাষ্ট্রের দিকে আসছে, যাতে তারা এখান থেকে তেল ও গ্যাস সংগ্রহ করতে পারে। তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষ তেলসমৃদ্ধ দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের মজুদ বেশি এবং জ্বালানির মানও উন্নত।
তবে জ্বালানি বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক হলেও, “সবচেয়ে মধুর” বা সেরা তেল—এ ধরনের দাবি তুলনামূলক ও প্রেক্ষাপটনির্ভর।
বিশ্বের সবচেয়ে সেরা বা মধুর তেল যুক্তরাষ্ট্রের : ডোনাল্ড ট্রাম্প
এদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের সংঘাত ঘিরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে যায়।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর তেলের দাম প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে। এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এর আগে এই নৌপথে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে গিয়েছিল।
মন্তব্য করুন