admin 5
৫ নভেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

ক্যাটরিনাকে মিস করছেন অক্ষয়

খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম হিট জুটি। একটা সময় দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসাল ছিল যে, দুজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোরালো গুঞ্জন। যদিও বাস্তবে অক্ষয় কুমারের ভালো বন্ধু ক্যাটরিনা কাইফ বলে জানা যায়।

এর আগে ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরও ভক্ত-অনুরাগীদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর জন্য পুনরায় তৈরি করা হয়েছিল বলেই ধারণা।

আরও পড়ুন

কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট্ট প্রোমো সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয় কুমার। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় কুমার বলে ওঠেন—আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।

সামাজিক মাধ্যমে প্রোমোর ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন—আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনো সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আমাদের রানি ক্যাটরিনাকে কখনো ভুলব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০