
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অবশেষে জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রাখলেন। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন মানসিক সংগ্রাম, আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন বলিউডের পরিচিত পরিচালক রাজ নিদিমোরুকে।
তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সরগরম সোশ্যাল মিডিয়া— ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।
২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ সামান্থাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।
একসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, প্রাণোচ্ছল অভিনেত্রী আচমকাই হয়ে পড়েন নিভৃতচারী। কাজে ব্যস্ত থেকেও মন খুঁজে পেত না শান্তি। তবে সময়ের সঙ্গে নিজের ভেতর আলো জ্বালান তিনি — যোগ, ধ্যান আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টায়।
No tags found for this post.
মন্তব্য করুন