
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছেন সেনাসদর। তবে মেজর জেনারেল কবির আহমেদকে পাওয়া যাচ্ছে না।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান।
আরও পড়ুন:
তিনি বলেন, ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরএ এবং ১৫ জন বর্তমানে কর্মরত।
তিনি বলেন, ৮ তারিখে চার্জশিট দাখিলের পর, এলপিআর এবং চাকরিরত ১৬ জনকে সেনা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাদেরকে ৯ অক্টোবরের মধ্যে সেনা সদর দপ্তরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি ১৫ জন সাড়া দিয়েছেন। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
কবির আহমেদ সম্পর্কে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, ৯ অক্টোবর সকালে তিনি তার বাসা থেকে বেরিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ।
মন্তব্য করুন