সিপিএন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

বিমানবন্দর যত দ্রুত সম্ভব চালু করার কথা জানালেন বিমান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।

শনিবার (১৮ অক্টোবর) রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এ কথা বলেন।

শেখ বশির উদ্দিন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখবো, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।

আরো পড়ুন

তিনি বলেন, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি। যেন আল্লাহতালা আমাদের এই কাজকে সহজ করে দেন। আমরা পুনরায় যত দ্রুত সম্ভব এয়ারপোর্টকে চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, আমদানি কার্গোতে শুধুমাত্র দুর্ঘটনাটা ঘটেছে। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। যখন ইনভেস্টিগেশন করব আপনাদের তথ্য আমলে নিবো। আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে তদন্ত করা।

শেখ বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০