সিপিএন ডেস্ক:
৪ নভেম্বর ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২ জন

শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের আগাম বার্তা

ছবি: সংগৃহীত

শহর-গ্রামে কয়েক দিন ধরে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশা, মৃদু ঠান্ডা অনুভূতি শীতের জানান দিচ্ছে। সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এবার ৭টি মৃদু (৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।

নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ (৪ থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াস) তীব্র রূপ নিতে পারে।

দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে ৩ মাসের এ পূর্বাভাসে। এতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আরও পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীরা

আর শুধু চলতি নভেম্বর মাসের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে শুরু করবে।

আরও পড়ুন: প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর

এদিকে, আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মিয়ানমার উপকূলীয় একটি লঘুচাপ বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০