সিপিএন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন

‎জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট। যদি নির্বাচনের আগে জুলাই সনদের বিষয়ে সুরাহা না হয় তাহলে ওই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই সনদকে গুরুত্ব দিয়ে নির্বাচনের আগে গণভোটের পক্ষে এনসিপি।

তিনি বলেন, যারা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ আবার নাশকতা চালাচ্ছে। কোনোভাবেই বাংলার মাটিতে আওয়ামী লীগকে আসতে দেবে না এনসিপি।

‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন।

‎আখতার হোসেন বলেন, ‘দেশের টাকা দেশের উন্নয়ন খরচ না করে বিদেশে পাচার করা হয়েছে। যত টাকা খরচ করে পদ্মা সেতু করা হয়েছে। তত টাকা হলে ২০টি পদ্মা সেতু করা যেত। এদেশে কেউ উচিৎ কথা বললেই তাকে জেলে ভরে দিতো। আয়না ঘরে করে রাখতো। ‎আমরা জুলুম থেকে রক্ষা পেলেও অনিয়ম থেকে রক্ষা পাইনি। দেশের উপকার করতে হলে সিস্টেম মতো দেশ চালাইতে হবে। যেটা এনসিপি করতে চায়।’

‎তিনি আরও বলেন, ‘সরকারি টাকা, সরকারি বরাদ্দ সঠিক জায়গায় খরচ করা হবে। এনসিপি নির্বাচিত হলে জনগণের জন‍্য ভালো হবে এমন আইন তৈরি করা হবে।’

আরও পড়ুন: 

আখতার হোসেন দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে বলেন, সারা বাংলাদেশ থেকে এমন মানুষকে মনোনয়ন দিতে চাই। যারা জনগণের চিন্তা করবে।

‎এছাড়াও জনগণের বরাদ্দকৃত টাকা যাতে কেউ তছরুপ করতে না পারে সেক্ষেত্রে বলেন, ‘মসজিদ, মন্দিরে কত টাকা বরাদ্দ আসছে সেটা জনগণের সামনে তুলে ধরতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে সাইনবোর্ড লেখা থাকবে। গ্রামগঞ্জে জনসেবা সেন্টার খুলে চিকিৎসা সেবা বাস্তবায়ন করা হবে।’

জনগণের টেক্সার টাকায় বিভিন্ন ভাতা মর্যাদার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে জনগণকে আশ্বাস দেন রংপুরের পীরগাছা ও কাউনিয়া ৪ আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী আখতার হোসেন।


পরে আখতার হোসেন মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০