সিপিএন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

ভারতে পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতে পৌঁছেছেন।

বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছানোর কথা থাকলেও সেই পরিকল্পনা বাদ দিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।

সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে মূল সম্মেলন শুরু হবে। মধ্যাহ্নভোজের পর এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

আরও পড়ুন: 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই ভারত সফর এমন এক সময় হলো, যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক গভীর অস্থিরতা বিরাজ করছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকার এরইমধ্যে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতে খলিলুর রহমানের ভারত সফরটি দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০