সিপিএন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক বাজারে সোমবার (২৪ নভেম্বর) টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম।

রয়টার্স জানিয়েছে, মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে বেচাকেনার জন্য মার্কিন স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমিয়ে প্রতি আউন্স চার হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

ব্রোকারেজ রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেছেন, ডলারের দাম এখন ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। যদি ডলারের এই মূল্য ১০০-এর ওপরেই থাকে, তাহলে স্বর্ণের দাম আরও কমতে থাকবে। কারণ, ডলারের দাম বাড়লে অন্য দেশের মানুষের জন্য ডলারের হিসাবে স্বর্ণ কেনা আরও খরচ সাপেক্ষ হয়ে যায়।

সিএমই ফেডওয়াচ টুল জানাচ্ছে, আগামী মাসে ফেডের (মার্কিন কেন্দ্রীয় ব্যাংক) সুদের হার কমানোর সম্ভাবনা সোমবার ৬৯ শতাংশে নেমে এসেছে, যা আগে ৭৪ শতাংশ ছিল।

আরও পড়ুন

নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসের কঠোর মন্তব্যের পর হার কমানোর সম্ভাবনা সাময়িকভাবে বাড়লেও, অন্যান্য ফেড কর্মকর্তারা এখনো কঠোর অবস্থানে। ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান বলেছেন, কিছু সময়ের জন্য সুদের হার একই রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ডের ফেডের প্রেসিডেন্টরা সতর্ক করেছেন, এখনই হার কমালে অর্থনীতির ঝুঁকি বাড়বে। যেহেতু স্বর্ণ কম সুদের হারে লাভবান হয়, তাই হার কমানোর সম্ভাবনা কমায় এর দামেও প্রভাব পড়ছে।

জিগার ত্রিবেদী আরও বলেছেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে কোনো বড় পরিবর্তন আসবে না, তবে দাম কিছুটা কমতে পারে।

এদিকে, স্পট সিলভারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে এক হাজার ৫৩৩ দশমিক ৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৯১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০