সিপিএন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

গৃহিণীরাও পিছিয়ে নেই অনলাইন জুয়ার ফাঁদে, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

অনলাইন জুয়ার ফাঁদে গৃহিণীরা
অনলাইন জুয়ার ফাঁদে গৃহিণীরা। প্রতীকী ছবি (এআই তৈরি)

দেশে ভয়াবহ মাত্রায় বেড়েছে অনলাইন জুয়ার লেনদেন। এই অবৈধ লেনদেন ৫ বছরে বেড়েছে ২১ গুণ। সম্পৃক্ততায় শীর্ষে রয়েছে চাকরিজীবী ও গৃহিণীরা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্যেও উঠে এসেছে এমনই ভয়ংকর তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে লেনদেন হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এছাড়াও এই অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন দেশের জেলে ও কৃষকরাও। তাদের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

অনলাইন জুয়া বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সহজে অর্থ উপার্জনের আশায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অনেকেই আর্থিকভাবে দেউলিয়া ও নিঃস্ব হচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, পারিবারিক সহিংসতা এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার সঙ্গেও জড়িয়ে পড়ছে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার কোম্পানিগুলো মোবাইল ব্যাংকিংসহ ব্যাংক, ফাইন্যান্সিয়াল হাউস, পেমেন্ট গেটওয়ে, এমএফএস/পিএসও/পিএসপি ইত্যাদির সঙ্গে ইন্টিগ্রেটেড। মাসের পর মাস নির্দিষ্ট কিছু পুলের মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ইরেগুলার, একমুখী এবং অস্বাভাবিক ট্রানজেকশন হচ্ছে। একটি পুল নম্বরে টাকা গিয়ে তা নির্দিষ্ট নম্বরে ক্যাশ আউট হয়ে বাইরে পাচার হচ্ছে। কিন্তু তারপরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না।

বিটিআরসির পক্ষ থেকে দৃশ্যমান বেটিং (জুয়া) সাইট বন্ধের কথা বলা হলেও এখনও প্রকাশ্যে বেশ কিছু বহুল ব্যবহৃত বেটিং সাইট সহজেই পাওয়া যায়। এর মধ্যে ওয়ানএক্সবেট, মেলবেট, লিনবেট, সেফিয়ারবেট, বেট অন গেম, মেগাপারি, পিন-আপ বেট, বাজিওকে, ফেয়ারপ্লে ইত্যাদি উল্লেখযোগ্য। নিম্ন আয়ের মানুষের একটি অংশ এখন দিনের বড় সময় অনলাইনে বাজি ধরতে ব্যস্ত থাকে।

নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির সংশ্লিষ্ট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বেটিং ও পর্ন সাইটগুলো স্ব-উদ্যোগেই বিটিআরসি থেকে বন্ধ করা হয়। কিন্তু এসব সাইট সংশ্লিষ্টরা নাম পরিবর্তন করে বা সামান্য পরিবর্তনের মাধ্যমে আবার ফিরে আসে। কেউ কেউ নাম পরিবর্তনসহ নানা কৌশলে আবারও ফিরে আসে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, অনলাইন বেটিং সাইট বিষয়ে সিআইডির বিশেষায়িত ইউনিট নিয়মিত মনিটরিং করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব সাইটের বিষয়ে বিটিআরসিকে অবহিত করা হয়। তিনি নাগরিকদের অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকতে এবং পরিবার, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান।

সম্প্রতি অন্যান্য অপরাধের পাশাপাশি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করার কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত মে মাস থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিপণ্য সহজলভ্য হওয়া ও দুর্বল নজরদারির কারণেই এর অপব্যবহার বেড়েছে দেশজুড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০