সিপিএন ডেস্ক:
২ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না: রুমিন ফারহানা

রাজনৈতিক দলকে কাগজে-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজ-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামায়াতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করেছিল।সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার। কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না।

মুসলিম লীগের উদাহরণ টেনে তিনি বলেন, মুসলিম লীগ বাংলাদেশের এখনো রাজনীতি করে। এই দলের কর্মী আছেন কতজন, নেতা-সমর্থক কতজন, ভোটার কতজন— এটা কেউ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবে না। কিন্তু যে দলটি গত বছর জুলাই-আগস্টে নিষিদ্ধ হয়েছে বা যে দলটির কার্যক্রম গত ১৫ বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না, যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায়।

আরও পড়ুন

রুমিন ফারহানা বলেন, একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে, যেখানে ১৬টি রাজনৈতিক দল আছে। এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী-এমপি হননি, যাদের ওপর ২৪ এর গণঅভ্যুত্থানের দায় নেই কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এ রকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে।

বিএনপির এ নেত্রী বলেন, নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না। এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন— এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি জরিপের ওপর ডেভিড বার্গম্যানের একটা লেখা ছাপা হয়েছে। ২৫০০ জনের মতো তরুণের ওপরে এই জরিপটি করা হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে। সারা বাংলাদেশে জরিপটি হয়েছে। সেখানে বলা হয়েছে— তরুণদের মধ্যে ২০ শতাংশ বিএনপিকে ভোট দেবে, ১৭ শতাংশ জামায়াতকে আর ৯ বা ১০ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবে। আর কোনো দলের প্রতি সমর্থন অনিশ্চিত— এমন ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। বলা হচ্ছে, তাদের সঙ্গে যদি একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার হয়, তাহলে সেটা ১৯ থেকে ২০ বা তার ওপরে আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। যতই আইন করে তাদের নিষিদ্ধ করেন, মানুষ যদি তাদের ভোট দেয় আপনি-আমি বা নির্বাচন কমিশনের কিছু করার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০