
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় শুরুতে আলোচনা ওঠে পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব জল্পনা শেষ করে বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা।
এর আগে আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানালে অসন্তোষ প্রকাশ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যেভাবে বিশেষ ব্যবস্থার সুবিধা পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির একই নীতি অনুসরণ করা উচিত ছিল।
বিশ্বকাপ বয়কটের বিষয়ে নাকভি জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে এবং প্রধানমন্ত্রী দেশে ফিরলে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে। তবে একদিনের ব্যবধানে দল ঘোষণা করায় স্পষ্ট হয়ে গেছে—পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই। বিশ্লেষকদের মতে, পিসিবির অবস্থান মূলত বাংলাদেশকে সমর্থন এবং ভারতের বিপক্ষে কূটনৈতিক বার্তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
মন্তব্য করুন