
মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি প্রতিনিয়ত রক্ত পরিশোধন, বর্জ্য অপসারণ এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে কাজ করে। তাই কিডনিকে সুস্থ রাখতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত গ্রহণ করলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে এবং বিভিন্ন জটিলতার ঝুঁকি কমে।
কিডনিকে সুস্থ রাখতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস
চর্বিযুক্ত সামুদ্রিক মাছ যেমন স্যামন ও টুনা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা কিডনির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, লাল আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট—বিশেষ করে রিসভারিট্রল—কিডনির ওপর চাপ কমাতে সাহায্য করে।

ফুলকপি ভিটামিন কে, ফোলেট ও ফাইবারসমৃদ্ধ একটি সবজি। এতে কম পটাসিয়াম থাকায় এটি কিডনি রোগীদের জন্যও উপযোগী। একইভাবে লেবু ও কমলার মতো সাইট্রাস ফল শরীরকে হাইড্রেটেড রাখে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।


ব্লুবেরি অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এতে সোডিয়াম ও ফসফরাস কম থাকায় কিডনির জন্য নিরাপদ হিসেবে বিবেচিত। মাশরুম বি-ভিটামিন ও সেলেনিয়ামের ভালো উৎস এবং এটি উদ্ভিদভিত্তিক প্রোটিন সরবরাহ করে।

এছাড়া ক্র্যানবেরি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে কার্যকর, যা কিডনিকে সংক্রমণজনিত ঝুঁকি থেকে রক্ষা করতে সহায়তা করে।

মন্তব্য করুন