সিপিএন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

যেসব কারণে অল্প বয়সে বাড়ছে হাঁটুর ব্যথা, জানুন করণীয়

একসময় হাঁটুর ব্যথা শুধু বয়স্কদের সমস্যা ছিল। কিন্তু এখন ৩০ থেকে ৪০ বছর বয়সী তরুণদের মধ্যেও এই সমস্যা দ্রুত বাড়ছে। গবেষণা বলছে, হাঁটুর ক্ষয় ও ব্যথা এখন তরুণদের মধ্যেও এক উদ্বেগজনক হারে দেখা যাচ্ছে। চলুন, জেনে নিই কী কারণে বাড়ছে সমস্যা।

বিশেষজ্ঞরা মূলত দুইটি বিষয়কে দায়ী করছেন :
স্থূলতা : অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব ও দীর্ঘক্ষণ বসে থাকার কারণে ওজন বেড়ে যায়। অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ বাড়িয়ে তরুণাস্থি ক্ষয় করে।

খেলাধুলাজনিত আঘাত : উচ্চ-তীব্রতার খেলাধুলা বা ওয়ার্কআউট তরুণ বয়সেই হাঁটুতে ক্ষতি করতে পারে। অনেক সময় এসব আঘাত পরবর্তী সময়ে অস্টিওআর্থ্রাইটিসে রূপ নেয়।

আরো পড়ুন :

গবেষণার চমকপ্রদ ফল
‘অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড কার্টিলেজ’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ৩০ বছরের কম বয়সীদের অর্ধেকের বেশি মানুষের জয়েন্টে ক্ষয়ের প্রাথমিক লক্ষণ আছে। ফিনল্যান্ডের গবেষণায় ৫০%-এরও বেশি অংশগ্রহণকারীর হাঁটুর তরুণাস্থিতে হালকা ক্ষয় এবং এক-চতুর্থাংশের জয়েন্টে আরো জটিলতা পাওয়া গেছে।

প্রতিরোধে করণীয়
ওজন নিয়ন্ত্রণ : স্বাস্থ্যকর ওজন হাঁটুর ওপর চাপ কমায়।
ব্যায়াম : কোয়াডস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করতে ব্যায়াম করুন।

 

দীর্ঘ সময় বসে থাকা এড়িয়ে চলুন : প্রতি ঘণ্টায় ছোট বিরতি নিন, হাঁটুন, স্ট্রেচ করুন।
সঠিক জুতা ও চিকিৎসা : ভালো মানের জুতা এবং প্রয়োজন হলে ফিজিওথেরাপি হাঁটুর ক্ষয় রোধে সহায়ক।
হাঁটুর সমস্যা এখন আর শুধু বয়স্কদের নয়। তরুণ বয়সেই যত্ন না নিলে ভবিষ্যতে তা মারাত্মক হতে পারে। তাই এখন থেকেই সচেতন হওয়া জরুরি।

সূত্র : আজতক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০