আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৩ জন

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাংলাদেশিসহ ২৫০ নিখোঁজ

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাংলাদেশিসহ ২৫০ নিখোঁজ
আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাংলাদেশিসহ ২৫০ নিখোঁজ, ছবিঃ সংগৃহিত

আন্দামান সাগরে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে  অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) জানায়, এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে  (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রলারটি বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথে আন্দামান সাগর এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে এটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটির ভারসাম্য নষ্ট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাংলাদেশিসহ ২৫০ নিখোঁজ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর তথ্যমতে, ট্রলারটি কখন ডুবেছে তা এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল ভাসমান অবস্থায় ড্রাম ও কাঠের টুকরো ধরে থাকা ৯ জনকে একটি বাংলাদেশি জাহাজ উদ্ধার করে।

জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রোহিঙ্গা শরণার্থী এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এমন পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০