সিরাজগঞ্জ প্রতিনিধি ইয়াহিয়া খান
১৬ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, ছবিঃ চ্যানেল প্রতিক্ষণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান সুশৃঙ্খল ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ও সঞ্চালনায় সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল তালুকদার। এতে ১৬৯ জন পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সোসাইটির পরিচালক ও বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ ইউসুফ আলী।

উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল হোসেন এবং এনায়েতপুর দরবার শরীফের আনসার কমান্ডার আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও তাদের সফলতা কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের প্রধান মোয়াজ্জিন হাফেজ মোঃ আনোয়ার হোসেন। এ সময় দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০