সিপি নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১২ জন

রাবিতে পাস নম্বর অর্জন করার পরও ফেল শতাধিক শিক্ষার্থী

রাবিতে পাস নম্বর অর্জন করার পরও ফেল শতাধিক শিক্ষার্থী
রাবিতে পাস নম্বর অর্জন করার পরও ফেল শতাধিক শিক্ষার্থী, ছবিঃ সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশের পর গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত পাস নম্বর অর্জন করার পরও অবিজ্ঞান শাখার কয়েকশ শিক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। বিজ্ঞান শাখার ক্ষেত্রে আবশ্যিক ও ঐচ্ছিক অংশ মিলিয়ে নির্দিষ্ট শর্ত পূরণ বাধ্যতামূলক থাকলেও অবিজ্ঞান শাখার জন্য এমন কোনো শর্ত নির্ধারিত ছিল না। তবে ফলাফল প্রকাশে বিজ্ঞান শাখার শর্তই অবিজ্ঞান শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রাবিতে পাস নম্বর অর্জন করার পরও ফেল শতাধিক শিক্ষার্থী

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে হুমায়রা আক্তার লিজা ৫৪.৫০ নম্বর পেয়েও ফেল দেখানো হয়েছে। একইভাবে শেখ সাইমুজ্জামান ৪৬.৫০ নম্বর এবং মো. ফরহাদ হোসেন ৪৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই ত্রুটির কারণে তারা ব্যবহারিক পরীক্ষা ও কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ তাদের কাছেও এসেছে, তবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের। ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য একটি সভা ডাকা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খানও জানিয়েছেন, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০