সিপিএন ডেস্ক:
১৪ অক্টোবর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখল জাপান। টোকিও স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে পূর্ণ দর্শকে ভরা গ্যালারির সামনে দক্ষিণ আমেরিকার জায়ান্টদের বিপক্ষে ১৪তম দেখায় প্রথম জয়ের স্বাদ পেল জাপান।

আরও পড়ুন:

প্রথমার্ধে পাউলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে যায় পুরোপুরি। ব্রাজিলের রক্ষণভাগের একাধিক ভুল কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে জাপান, আর শেষ মুহূর্তে আয়াসে উয়েদার হেডে নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। এই হারে কোচ কার্লো আনচেলত্তির সামনে নতুন করে চিন্তার কারণ তৈরি করল ব্রাজিল দল।

৫২তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন তাকুমি মিনামিনো, ব্যবধান কমে আসে ২–১-এ। নয় মিনিট পর আরও বড় ভুল করেন সেই ব্রুনো—ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়িয়ে আত্মঘাতী গোল করেন, তাতে সমতায় ফিরে জাপান।

এরপর দর্শকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হতে থাকে। ৭১তম মিনিটে বদলি খেলোয়াড় জুনিয়া ইতো কর্নার থেকে দারুণ ক্রস তুললে ডিফেন্ডার লুকাস বেরালদোকে হারিয়ে হেডে গোল করেন উয়েদা। শেষ পর্যন্ত সেই গোলই এনে দেয় জাপানের ঐতিহাসিক জয়।

এই জয় কেবল একটি প্রীতি ম্যাচের জয় নয়—এটি ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে জাপানের আত্মবিশ্বাসকে অন্য মাত্রায় পৌঁছে দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০