সিপিএন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৫ জন

বিশ্বকাপ মন্তব্যে রোনালদোকে মেসির পাল্টা জবাব

বিশ্বকাপ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারকে “সংজ্ঞায়িত করে না”। সেই বক্তব্যের জবাবে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই হলো “সর্বোচ্চ অর্জন”।

 রোনালদো সম্প্রতি পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমার কাছে বিশ্বকাপ জেতা কোনো স্বপ্ন নয়। ছয়–সাত ম্যাচের একটি টুর্নামেন্টে জয় কি কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে? আপনি মনে করেন, এটা ন্যায্য?”

এর জবাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেন, “সত্যি বলতে, সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং পুরো দেশের জন্য সেই জয় ছিল অনন্য। এত বছর পর দেশের মানুষ যেভাবে উদযাপন করেছিল, তা ছিল অবিশ্বাস্য।”

আরও পড়ুন

মেসি আরও যোগ করেন, “একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এটা যেন কোনো পেশাজীবীর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো। এর পর আর কিছু চাওয়ার থাকে না। আমি সৌভাগ্যবান যে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব কিছুই জিতেছি—বিশ্বকাপ সেই অর্জনের পরিপূর্ণতা এনে দিয়েছে। যেন নিজের পুরো ক্যারিয়ারকে সম্পন্ন করলাম।”

২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি, যেখানে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল। অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ অর্জন ইউরো ২০১৬ ও দুইবার উয়েফা নেশনস লিগ জয়। তবুও তিনি দাবি করেন, এই অর্জনেই তার উত্তরাধিকার গড়ে উঠেছে, বিশ্বকাপ নয়।

দুই কিংবদন্তি এখন ইউরোপের বাইরে—রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসর দলে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তবে দুজনই ইঙ্গিত দিয়েছেন, তারা আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আবারও নিজেদের দেখা দিতে চান।

বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এই নতুন ‘মন্তব্য–প্রতিমন্তব্যে’ আবারও তীব্র হয়েছে কে সেরা—এই চিরন্তন বিতর্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০