টি-টোয়েন্টি সিরিজের শুরু আর শেষটা মিলে গেল। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ৫ ম্যাচের সিরিজের প্রথম ও পঞ্চমটি বৃষ্টিতে ভেস্তে গেছে। বৃষ্টির পেটে যাওয়ায় ক্ষতি হয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ারই।
বিশেষ করে আজকের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়।
সিরিজ বাঁচাতে হলে আজ ব্রিসবেনে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। কেননা ২-১ ব্যবধানে পিছিয়ে আজ ঘরের মাঠে খেলতে নেমেছিল অজিরা। কিন্তু বৃষ্টি তাদের সিরিজে সমতায় ফেরার সুযোগ দিল না।
আরও পড়ুন
এতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারা ভারত সমান ২-১ ব্যবধানে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ জিতেছে।
আজ ৪.৫ ওভারে ভারত বিনা উইকেটে ৫২ রান তুলতেই বেরসিক বৃষ্টি হানা করে ব্রিসবেনে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও পুনরায় খেলা শুরু করা যায়নি। অভিষেক শর্মার ২৩ রানের বিপরীতে ২৯ রানে অপরাজিত থাকেন শুবমান গিল।পাঁচ ম্যাচের সিরিজে ১৬৩ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক।
মন্তব্য করুন