সিপিএন ডেস্ক:
১৩ নভেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

মাথা ফেটে হাসপাতালে রোমান, লড়াই থামানি লাল-সবুজ যোদ্ধাদের

ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের লড়াই হঠাৎই থমকে গেল রক্তে রাঙা এক দৃশ্যে। ম্যাচের শুরুতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ হকি খেলোয়াড় রোমান সরকার। পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচটি যখন উত্তেজনায় গাঢ় হয়ে উঠছিল, তখনই ঘটে এই ভয়াবহ ঘটনা।

দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার পর মাত্র চতুর্থ মিনিটেই বিপদ নামে বাংলাদেশের ডিফেন্সে। পাকিস্তানের এক খেলোয়াড়ের জোরালো শট ঠেকাতে গিয়ে মাথায় বল লাগে রোমানের। মুহূর্তেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি, মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। মাঠের চিকিৎসকরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন, পরে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।

রোমানের আঘাতের পর খেলায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে টাইগারদের জন্য। ঠিক সেই সময়েই পেনাল্টি স্ট্রোক পায় পাকিস্তান, এবং অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের নিখুঁত শটে এগিয়ে যায় অতিথিরা। বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর চেষ্টা করেও সেই বল ঠেকাতে পারেননি।

তবে ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। ১৫তম মিনিটে হুজাইফা হোসেনের চমকপ্রদ রিভার্স হিটে গোল, যা স্বাগতিকদের ফিরিয়ে আনে সমতায়। মাঠজুড়ে তখন গর্জে ওঠে ভাসানী স্টেডিয়ামের দর্শকরা।

রোমান সরকারের আঘাত দলের মনোবলে ছাপ ফেললেও, লড়াই থামাতে পারেনি লাল-সবুজ যোদ্ধাদের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০