সিপিএন ডেস্ক:
৪ ডিসেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা

ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ১২তম আসর। সিলেট থেকে যাত্রা শুরু হয়ে টুর্নামেন্টের শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়—এমনটাই জানিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবি। বিপিএলের নিলাম শেষ হয়েছে গত রোববার, তবে আলোচনা এবং উত্তাপ এখনো বজায় আছে।

নতুন মালিকানায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। নিলামের পর দলগুলোর স্কোয়াড প্রায় ঠিক থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে একাধিক দলের সম্ভাব্য নেতৃত্বে কারা থাকছেন।

রংপুর রাইডার্সকে আগের মতোই নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সহ–অধিনায়কের নাম এখনো নিশ্চিত নয়। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের নেতৃত্বে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর তার সহ–অধিনায়ক হতে পারেন মোহাম্মদ নেওয়াজ। সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং তার সহ–অধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন জাকির হাসান।

চট্টগ্রাম রয়েলস এখনো অধিনায়ক ঘোষণা করেনি, তবে শেখ মেহেদী হাসানই এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। তাকে দায়িত্ব দেওয়া হলে সহ–অধিনায়ক হতে পারেন নাঈম শেখ।

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্ব উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে এই পেসারই হবেন ঢাকা ক্যাপিটালসের নতুন অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০