সিপিএন ডেস্ক:
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৬ জন

ভারতের কাছে বড় ব্যবধানে হারলো পাকিস্তান

বড়দের মতো ছোটরাও হাঁটলো একই পথে। রোববার (১৪ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক। মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা। আগে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয় ভারত। জবাব দিতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় দেড়শ রানেই। আর তাতেই ৯০ রানের বিশাল জয় পায় ভারতীয় ‍যুবারা।

সবশেষ এশিয়া কাপের আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল তিন ম্যাচে। সেই তিন ম্যাচের এক ম্যাচেও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর নারীদের বিশ্বকাপেও দেখা গেছে একই চিত্র। আজ যুব এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ম্যাচে দেখা গেলো সেই একই চিত্র।

দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশীর জুটি থেকে আসে ২৯ রান। তবে সূর্যবংশীকে রান পেতে দেননি মোহাম্মদ সায়াম। ৬ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হন সূর্যবংশী। সায়ামের বলে তারই তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা জর্জ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম।

আরও পড়ুন:

ইনিংস বড় করতে পারেননি বিহান মালহোত্রাও। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী ২২ বলে মাত্র ৭ রান করে আউট হন। এই দুইজনকেই সাজঘরে ফেরান নিকাব শফিক।

পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন জর্জ ও অভিজ্ঞান কুন্ডু। ৬৮ বলে ৬০ রান আসে তাদের জুটি থেকে। অভিজ্ঞান আউট হলে ভেঙে যায় এই জুটি। আব্দুল সোবহানের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২২ রান।

একই ওভারে জর্জকেও সাজঘরে ফেরান সোবহান। সেঞ্চুরির পথে এগোতে থাকা জর্জ থামেন ৮৫ বলে। এরপর কণিষ্ক চৌহান দ্রুত রান তোলেন। ৪৬ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন সায়াম ও সোবহান। দুটি উইকেট শফিক নেন দুইটি উইকেট।

রান তাড়ায় ব্যাট করতে নেমে কিছুটা দেখেশুনেই শুরু করে পাকিস্তান। স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই সামির মিনহাস। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টপ অর্ডারের ৪ ব্যাটার। প্রথম চার ব্যাটারের স্কোর ছিল- উসমান খান ১৬ রান, সামির মিনহাস ৯ রান, আলি হাসান বালুচ ০ রান, আহমেদ হুসাইন ৪ রান। তিনটি উইকেটই নেন দীপেশ দেবেন্দ্রন এবং একটি নেন কণিষ্ক।

পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান। ফারহানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সূর্যবংশী। ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।

এরপর হামজা জাহুরকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন হুজাইফা। তবে সেখানে হামজার অবদান ছিল মাত্র ৪ রান। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ পাঁচ ব্যাটারের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

শেষ ব্যাটার হিসেবে আউট হন হুজাইফা। ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে একাই লড়াই করেন তিনি। ৮৩ বলে ৭০ রান আসে তার ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই বিশাল জয় পায় ভারত। ভারতের হয়ে দীপেশ ও কণিষ্ক শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া কিশা সিং নেন দুটি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০