সিপিএন ডেস্ক:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

৭৩ ম্যাচ পর বুমরাহ না মোস্তাফিজ-কে কতটা সফল?

দুই দলে দুজনেই সেরা বোলার। মোস্তাফিজুর রহমানের মতো জাসপ্রিত বুমরাহও মূল অস্ত্র। রান চাপানো, উইকেট তোলা কিংবা ব্যাটারদের পরাস্ত করতে দুজনেরই জুড়ি মেলা ভার। বাংলাদেশ ও ভারতের দুই সেরা অস্ত্রের সক্ষমতা নিয়ে নিশ্চিত ভাবেই প্রশ্ন নেই। তবে সেরা দুইয়ের অর্জনের খেরোখাতায় পার্থক্য করা যায়!

এখন পর্যন্ত কুড়ি কুড়ির ক্রিকেটে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বুমরাহ। মোস্তাফিজের ঝুলিতে ১১৭টি। ফিজ যখন ৭৩ ম্যাচ খেলেছেন সেই হিসেব ধরে দুজনের তুলনা করা হচ্ছে। দেখানো হবে দুই দলের সেরা দুই অস্ত্রর পার্থক্য। জানা যাবে, উইকেট, রান এবং জয়-পরাজয়ে কে কোথায় ছিলেন।

এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও এখন ধুঁকছেন বুমরাহ। শেষ দুই ম্যাচে বিলিয়েছেন দেদারছে রান। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৩০.৬৬ ইকোনমিতে তিনটি উইকেট নিয়েছেন বুমরাহ। ফিজের ঝুলিতে ৭টি উইকেট। বাংলাদেশকে সুপার ফোরে আনা এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বড় অবদান রেখেছেন টাইগার পেসার।

৭৩ ম্যাচে কে কোথায়

৭৩ টি-টোয়েন্টি খেলা বুমরাহর সংগ্রহে আছে ৯২ উইকেট। ভারতের পেসার উইকেট নিয়েছেন ১৮.১৬ গড়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩.৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯.৩৩, ইংল্যান্ডের ৯.১১ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৪.৬৬।

৭৩ ম্যাচ শেষে বুমরাহ ২১.৪৫ গড়ে নিয়েছিলেন ৯৪ উইকেট। অর্থাৎ বুমরাহর থেকে এগিয়েছিলেন টাইগার পেসার। সে সময় পর্যন্ত নিউজিল্যান্ডসের বিপক্ষে তার গড় ছিল ১৪.৯২, শ্রীলঙ্কার বিপক্ষে ২৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩.৫৫ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০.২৬ গড়।

ইকোনমি রেটে অবশ্য মোস্তাফিজের পেছনে আছেন। বুমরাহ এখন পর্যন্ত ওভারপ্রতি খরচ করেছেন ৬.৩৬ রান। ফিজ সেখানে ৭.৭৯।

ক্যারিয়ারে এখন পর্যন্ত কখনও চার বা তার বেশি উইকেট নিতে পারেননি বুমরাহ। ভারতের মূল পেসারের বেস্ট বোলিং আফগানিস্তানের বিপক্ষে ৭ রানে ৩ উইকেট। তবে মুস্তাফিজের ঝুলিতে চারটি তো বটে ফাইফারও আছে একবার। ইনিংসে চার উইকেটের দেখা ফিজ পেয়েছেন তিনবার। তার বেস্ট বোলিং ২২ রানে ৫ উইকেট। ২০২৬ বিশ্বকাপে কিউইদের কাঁপিয়ে দিয়েছিলেন ফিজ।

তবে জয়ের দিক থেকে বুমরাহ এগিয়ে। বুমরাহ খেলছেন এমন ৭৩ ম্যাচের ৫৫টিতে জিতেছে ভারত। জেতা ম্যাচগুলোতে ১৬.৪১ গড়ে ৭৫ উইকেট নেন বুমরাহ। ভারতের হারা বাকি ১৮ ম্যাচে ১৩টি উইকেট নেন বুমরাহ।

ফিজের শত টি-টোয়েন্টি ছাড়ানো ক্যারিয়ারে ৪১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচগুলোতে ৭.১৫ গড়ে ৩৪ উইকেট নেন। জয় পাওয়া ৩১ ম্যাচে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের জেতা ম্যাচগুলোতে ১৩.৪৫ গড়ে ৬০ উইকেট শিকার করেন ফিজ।

আজ রাত সাড়ে আটটায় দুদলের ফাইনাল নিশ্চিতে এগিয়ে যাবার লড়াই। বাংলাদেশ যেমন ফিজের দিকে তাকিয়ে থাকবে, তেমনি আজ বুমরাহকে নিয়েও স্বপ্ন থাকবে ভারতের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০