স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮২ জন

আইপিএল থেকে বাদ পড়ে যে প্রতিক্রিয়া জানালেন মোস্তাফিজ

ছবিঃ সংগৃহিত

আইপিএলের মিনি নিলামে অনেক চ্যালেঞ্জ পেরিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার চেষ্টা সফল করে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে highest bid হিসেবে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে আইপিএলে এখন তিনি আর খেলতে পারছেন না।

ভারতে কিছু গ্রুপ মোস্তাফিজকে বয়কটের ডাক দেয় এবং কেকেআরের ওপরও তাদের ক্ষোভ প্রকাশ পায়। এই তুমুল প্রতিবাদ ও আন্দোলনের কারণে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া আইপিএলের দল কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজকে দল থেকে ছাড়তে। কেকেআরও আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বিসিসিআইয়ের নির্দেশ মেনে মুস্তাফিজকে দল থেকে মুক্ত করেছে। ফলে কেকেআরের জার্সিতে আর আইপিএলে মুস্তাফিজকে দেখা যাবে না।

এই খবর দেশের ক্রীড়া জগতের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভারত এবং আইপিএল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার সংখ্যাও কমতে শুরু করেছে।

আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে মুস্তাফিজ বলেন, “ছাড়িয়ে দিলে কী আর করার।” ঘনিষ্ঠ সূত্রের মতে, এই সিদ্ধান্তে তিনি যথেষ্ট হতাশ হয়েছেন।

বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজ জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও অসাধারণ পারফর্ম করেছেন। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তাঁর বোলিং ঝলক দেখানো হয়েছে। এই ফর্মে আইপিএলেও তিনি খেলতে পারলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেনসে মুস্তাফিজকে কার্যকরী মনে করা হচ্ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০