সিপি নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৮ জন

জাহানারার অভিযোগে মঞ্জুরুল নিষিদ্ধ

ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম-এর করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক ও দলীয় ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের ক্রিকেট–সংক্রান্ত কোনো কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না মঞ্জুরুল ইসলাম।

অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা আলম গত বছরের নভেম্বরে এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরে বিসিবি অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। জাহানারা তদন্ত কমিটির কাছেও লিখিতভাবে একই অভিযোগ জমা দেন।

গত ৪ ফেব্রুয়ারি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত কমিটি জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি অভিযোগের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ না মিললেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বর্ণিত অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই পরিচালনা পর্ষদ মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত রয়েছেন। তবে গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে তিনি ছিলেন না।

শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য একাধিক সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০