স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

মেসির অনন্য মাইলফলক, ১১৪২ ম্যাচে ৯০০ গোল

গোলের পর মেসির উদযাপন। ছবি : এক্স

লিওনেল মেসির আগেই ৯০০তম গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৪ সালের ইউরো নেশনস লিগে পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাইলফলকে পৌঁছেন যান। সেজন্য তার ম্যাচ খেলতে হয়েছে ১ হাজার ২৩৮টি। ঠিক একই মাইলফলক ছুতেঁ মেসিকে খেলতে হয়েছে ১ হাজার ১৪২টি। অথাৎ ৯৬টি ম্যাচ কম খেলেছেন মেসি।

আর বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ক্যারিয়ারের ৯০০তম গোলের দেখা পেয়েছেন আজ বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিল এফসির বিপক্ষে। ম্যাচের ৭ মিনিটে নিজের লেজেন্ডারি বাম পায়ের শটে গোলটি করেন।

কিন্তু অবিস্মরণীয় এই অর্জনের উপলক্ষ স্মরণীয় করে রাখতে পারল না তার দল। মেসির মাইলফলকের ম্যাচে ইন্টার মায়ামি বিদায় নিল আরেক আর্জেন্টাইনের গোলে।ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।

ন্যাশভিলের মাঠে প্রথম লেগের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয় লেগে মায়ামির মাঠে ম্যাচ ১-১ গোল ড্র হলেও প্রতিপক্ষের মাঠে গোল করায় পরের ধাপে পৌছে যায় ন্যাশভিল

তবে এই ম্যাচে মেসি মাইলফলক স্পর্শ করলেও রোনালদো এখনও সর্বকালের সর্বাধিক গোলদাতাদের তালিকায় এগিয়ে আছেন। বর্তমানে ৪১ বছর বয়সী ফুটবল তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ৯৬৫ গোল করেছেন। অন্যদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬২ গোল দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

মেসির গোল সংখ্যা :

আর্জেন্টিনা: ১১৫

বার্সেলোনা: ৬৭২

প্যারিস সেইন্ট জার্মেই: ৩২

ইন্টার মায়ামি: ৮১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০