সিপিএন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

মার্কিন প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করা হয়েছিল।

শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেছি।

কার্নি আরও জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিজ্ঞাপনটি প্রচার না করতে পরামর্শ দেন।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি ফোর্ডকে বলেছি, আমি চাই না এই বিজ্ঞাপনটি সম্প্রচারিত হোক।

বিজ্ঞাপনটি তৈরি করেছিলেন ফোর্ড, যিনি একজন রক্ষণশীল রাজনীতিক। বিজ্ঞাপনে রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন— শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে।

বিজ্ঞাপনটির প্রতিক্রিয়ায় ট্রাম্প ঘোষণা দেন যে কানাডার পণ্যে শুল্ক বৃদ্ধি করা হবে, পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে কার্নির সঙ্গে তার খুবই সুন্দর আলাপ হয়েছে, যদিও বিস্তারিত জানাননি। তবে শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হচ্ছে না।

কার্নি আরও জানান, শুক্রবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে দেখছেন।

২০১৭ সালের পর এটিই ছিল কানাডা ও চীনের নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে চীনে কানাডার নাগরিকদের আটক ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এবং চীনের পক্ষ থেকে কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।

কার্নি বলেন, তিনি নির্বাচনে বিদেশি হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০