সিপিএন ডেস্ক:
১ নভেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

সালমান হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার(১ নভেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন ভক্তরা। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। মামলাটি সম্প্রতি আদালত হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

 

আরও পড়ুন:

 

সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।’

ভক্ত সাজিদ কামাল বলেন, ‘সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল। আসামিরা কখনোই সত্য প্রকাশ করতে চায়নি, বরং তদন্তে বাধা দিয়েছে। অবশেষে গত ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দেন। আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘এমতাবস্থায় আমরা ভক্তবৃন্দেরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সালমান শাহ হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারকার্য অতি দ্রুত সম্পন্ন করা হোক। পূর্বের ন্যায় আসামিরা যেন অদৃশ্য ক্ষমতাবলে পার পেয়ে না যায়।’

মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যেগুলোর প্রায় সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘প্রেমযুদ্ধ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০