সিপিএন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

মাছের ব্যাগে মিলল সাড়ে ৯ হাজার পিস ইয়াবা

কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি মাছের ব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া হাকিমপাড়া পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

এপিবিএন সূত্র জানায়, সকালে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাছের ব্যাগ নিয়ে প্রবেশের চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পুলিশ তল্লাশি করতে চাইলে তিনি ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের বায়ুরোধক প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল।
ঘটনার পর পুলিশ আশপাশে অভিযান চালালেও পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০