সিপিএন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

অ্যাসবেস্টস আতঙ্কে অস্ট্রেলিয়ার ৬৯টি স্কুল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সজ্জায় ব্যবহৃত রঙিন বালিতে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার পর ৬৯টি স্কুল সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিশুদের জন্য তৈরি এক ধরনের রঙিন সজ্জা বালিতে ক্রাইসোটাইল নামের এক প্রকার অ্যাসবেস্টসের চিহ্ন পাওয়ার পরই এ সিদ্ধান্ত জানায় দেশটির স্থানীয় সরকার। এই বালি মূলত বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সজ্জার কাজে ব্যবহার করা হচ্ছিল।

অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন জানিয়েছে, নমুনা পরীক্ষায় কিছু বালিতে অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেলেও তা বাতাসে ভেসে বেড়ানোর ঝুঁকি ‘কম’। অর্থাৎ ফাইবারগুলো এত সূক্ষ্ম অবস্থায় নেই যে সহজে শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করতে পারে।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির শিক্ষা ও প্রাথমিক শৈশব উন্নয়ন মন্ত্রী ইভেট বেরি বলেন, প্রতিটি স্কুলে এখন জরুরি পরিদর্শন চলছে এবং তা সম্পূর্ণ হতে কয়েক দিন লাগতে পারে। তার ভাষ্য, ‘এ পর্যন্ত যেসব স্কুলে বাতাস পরীক্ষা হয়েছে, সব জায়গায়ই বাতাসে অ্যাসবেস্টস পাওয়া যায়নি।’

এর আগে শুক্রবারও কিছু স্কুল ও প্রাক-প্রাথমিক কেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে সপ্তাহজুড়ে স্টেট ইমার্জেন্সি সার্ভিসের স্বেচ্ছাসেবী ও স্কুলকর্মীরা প্রতিটি ভবনের ভেতর ঘুরে ঘুরে কোথায় কোথায় রঙিন বালি রয়েছে তার ‘ম্যাপ’ তৈরি করছেন।

তবে সরকার জানিয়েছে, ক্যানবেরা অঞ্চলের ২৩টি স্কুল খোলা থাকবে- কারণ সেখানে রঙিন বালির মজুত নেই এবং ঝুঁকিও কম।

উল্লেখ্য, অ্যাসবেস্টস একসময় নির্মাণশিল্পে বহুল ব্যবহৃত ছিল। কিন্তু সামান্য নড়াচড়ায় বা প্রক্রিয়াজাত অবস্থায় এটি বাতাসে মিশে থাকে এবং এর বিষাক্ত ফাইবার ফুসফুসে ঢুকে দীর্ঘ সময় পরও ক্যানসারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০