দিনাজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত মোট ৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সম্মুখ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: 

প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

নিহতরা হলেন—মর্জিনা বেগম (৫০), নানি, স্ত্রী: ইয়াকুব আলী, বাড়ি: খানপুর, দিনাজপুর সদর। সারজিনা বেগম (৪০), স্ত্রী: আব্দুস সালাম, একই গ্রামের বাসিন্দা। সাদিয়া বেগম (১৫), সারজিনার মেয়ে। অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত মকবুল ইসলাম জানান, স্ত্রী, মা, সন্তানেরা ও নাতি–নাতনিদের নিয়ে মোট নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইল গম গবেষণা কেন্দ্রের সামনে নাসির পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাতি বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এবং অবস্থাও গুরুতর।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০