সিপিএন ডেস্ক:
৩০ নভেম্বর ২০২৫, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

প্রতি বিশ্বকাপেই থাকে ‘গ্রুপ অফ ডেথ’ এবার কয়টি?

ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ মাস। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হতে যাওয়া এই ড্র শেষে ‘গ্রুপ অফ ডেথ’ হবে কয়টি?

প্রতি বিশ্বকাপেই থাকে ‘গ্রুপ অফ ডেথ’। ৪ দলে গ্রুপে শক্তিশালী ২ থেকে ৩টি দল থাকলেই সেই গ্রুপকে ধরা হয় ‘মরণফাঁদ’। এবারের বিশ্বকাপেও দেখা যেতে পারে এরকম কঠিন কিছু গ্রুপ।

ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপে থাকবে ৪৮ দল। ৪টি পটে ১২টি করে দল আছে। পট-১ এ আছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের মতো ফুটবলের শীর্ষ দেশগুলো। পট-২, ৩, ৪ এ যথাক্রমে আছে র‍্যাংকিংয়ের নিচের সারির দেশগুলো।

প্রতি পট থেকে একটি করে দল জায়গা করে নেবে প্রতিটি গ্রুপে। ধারণা করা হচ্ছে, এবার কমপক্ষে দুটি গ্রুপ অফ ডেথ থাকতে পারে।

প্রথম গ্রুপ অফ ডেথ হতে পারে আর্জেন্টিনার গ্রুপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে একই গ্রুপে পড়তে পারে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, বহুকাল পর বিশ্বকাপের মূল পর্বে ওঠা আরলিং হালান্ডের নরওয়ে ও আফ্রিকার দেশ ঘানা।

আরেকটি গ্রুপ হতে পারে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো ও ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি (যদি তারা বাছাইপর্ব উতরে যেতে পারে)।

শেষ পর্যন্ত কয়টি গ্রুপ অফ ডেথ থাকবে ২০২৬ বিশ্বকাপে, সেটা জানা যাবে আগামী ৫ ডিসেম্বর রাতেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০