সিপিএন ডেস্ক:
২ ডিসেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯ জন

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটের জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা।

পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সফরকারীদের ১১৭ রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।

লক্ষ্যটা খুব বেশি বড় না, তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১৯ এবং অধিনায়ক লিটন দাস সাজঘরে ফেরেন ব্যক্তিগত মাত্র ৭ রানেই।

আরও পড়ুন

তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন হেসেছে। ফলে চাপমুক্ত থেকে ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ।

দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। কাঙ্ক্ষিতভাবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কারটাও তার হাতেই উঠেছে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১১৭ (১৯.৫ ওভার); স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১

বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার); তামিম ৫৫, ইমন ৩৩; টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০

ফলাফল: বাংলাদেশ ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম

সিরিজসেরা: শেখ মেহেদী হাসান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০