সিপিএন ডেস্ক:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

লিটন না খেললে ভারত ম্যাচে অধিনায়ক কে?

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। চোটের কারণে শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

জানা গেছে, নিয়মিত অধিনায়ক লিটন যদি আজ খেলতে না পারেন, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে পারভেজ হোসেন ইমনের।

ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে চলে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো, লিটনের চোট গুরুতর কিছু নয়।

তবে আজকে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। জানা গেছে, এখনও সামান্য ব্যথা অনুভব করছেন তিনি। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগাদের। আর তাই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।

ভারত এশিয়ার সেরা দল। তাদেরকে হারানো সহজ হবে না টাইগারদের জন্য। পরিসংখ্যানও সেই কথা বলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০