সিপিএন ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

পুরুষদের প্রস্টেট ক্যান্সারের লক্ষণ ও করণীয়

যত দিন যাচ্ছে, পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ফুসফুসের ক্যানসারের পরেই পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যানসার ধরা পড়ে, তা হলো প্রস্টেট ক্যানসার।

চিকিৎসকদের মতে, বয়স ৫০ পার হওয়ার পর থেকেই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে তা ভয়ঙ্কর হয়ে ওঠে না। কিন্তু সমস্যার জায়গা হলো, অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের লক্ষণগুলো ধরা পড়ে না। তবে ক্যান্সার যখন ধীরে ধীরে অগ্রসর হয়, তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা দিতে পারে। এসব উপসর্গ দ্রুত চিহ্নিত করলে চিকিৎসা সহজ হয়।

আরো পড়ুন :

প্রস্টেট ক্যান্সারের প্রধান লক্ষণসমূহ :

মূত্রসংক্রান্ত সমস্যা

*বারবার প্রস্রাবের প্রয়োজন হওয়া, বিশেষ করে রাতে

*প্রস্রাব শুরু করতে বা থামাতে অসুবিধা হওয়া

*দুর্বল প্রস্রাবের প্রবাহ, অথবা মাঝপথে থেমে যাওয়া

*হাসলে বা কাশলে প্রস্রাব লিক হয়ে যাওয়া

*দাঁড়িয়ে প্রস্রাব করতে না পারা

*প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভব করা

*মলদ্বারে চাপ বা ব্যথা অনুভব করা

রক্তপাত

*প্রস্রাবে রক্ত আসা

*বীর্যে রক্ত দেখা

যৌনগত সমস্যা

*হঠাৎ ইরেকশন পেতে বা ধরে রাখতে নতুন করে সমস্যা শুরু হওয়া

*বীর্যপাতের সময় অস্বস্তি বা ব্যথা

*বীর্যপাতের সময় স্বাভাবিকের চেয়ে কম বীর্য নির্গত হওয়া

অ্যাডভান্স প্রটেস্ট ক্যান্সারের উপসর্গ

*নীচের অঙ্গের ফোলা

*নীচের অঙ্গের দুর্বলতা বা অঙ্গপ্রত্যঙ্গ অচল হয়ে যাওয়া, প্রায়ই কনস্টিপেশনের সঙ্গে পায়খানার সমস্যা

*হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়লে কোমর, নিতম্ব বা পিঠে স্থায়ী ব্যথা

*পায়ে টান ধরা বা অসাড় অনুভূতি

*হঠাৎ ওজন কমে যাওয়া ও শরীর দুর্বল হয়ে পড়া

*ক্লান্তি, বমি ভাব বা বমি হওয়া

করণীয় কী?

চিকিৎসকদের মতে, এসব লক্ষণ সবসময় প্রস্টেট ক্যান্সারের কারণে নাও হতে পারে। তবে এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং PSA (Prostate-Specific Antigen) টেস্ট প্রস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করে।

সূত্র : ওয়েবএমডি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০