সিপি নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৭ জন

গর্ভাবস্থায় দাঁতের অবহেলা করছেন না তো?

অন্তঃসত্ত্বা নারী গর্ভাবস্থায় জিনজিভাইটিস দাঁতের অবহেলা চিকিৎসা চিকিৎসকের পরামর্শ গবেষণায় গর্ভাবস্থায় দাঁতের অবহেলা করছেন না তো?
দাঁত ও মাড়ির যত্নে সামান্য অবহেলাও গর্ভে থাকা সন্তানের জন্য ডেকে আনতে পারে বড় ঝুঁকি, ছবি কোলাজ : সিপিএন

গর্ভধারণ একটি নারীর জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়, যখন শরীরের ভেতরে নানা হরমোনগত পরিবর্তন ঘটে। এই সময় পুষ্টি, বিশ্রাম ও নিয়মিত চিকিৎসার পাশাপাশি মুখের স্বাস্থ্য রক্ষা করাও সমান জরুরি। তবে বাস্তবে দেখা যায়, অনেক অন্তঃসত্ত্বা নারী দাঁত ও মাড়ির যত্নে যথেষ্ট মনোযোগ দেন না, যা মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি এর গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, গর্ভাবস্থায় জিনজিভাইটিস (মাড়ির প্রদাহ) থাকলে তা ভ্রূণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সমস্যার কারণে নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম নেওয়া, শিশুর কম ওজন বা অন্যান্য জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে।

গর্ভাবস্থায় দাঁতের অবহেলা করছেন না তো?

বিশেষজ্ঞদের মতে, মুখের অপরিচ্ছন্নতা, যেমন নিয়মিত দাঁত ব্রাশ না করা বা খাবারের পর মুখ পরিষ্কার না রাখা, এই রোগের প্রধান কারণ। এতে দাঁত ও মাড়িতে জীবাণু সংক্রমণ তৈরি হয়, যা পরবর্তীতে রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, এমনকি ভ্রূণের কাছেও পৌঁছাতে পারে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে এই ঝুঁকি আরও বেড়ে যায় এবং এর প্রভাবে হজমের সমস্যা, এমনকি হৃদরোগ বা কিডনি জটিলতাও দেখা দিতে পারে।

তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। যেমন, প্রতিদিন অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, খাবারের পর কুলি করা এবং দাঁত বা মাড়িতে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০