সিপিএন ডেস্ক:
১১ অক্টোবর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৫ জন

বিচার চেয়ে এবার ট্রাইব্যুনালে যাচ্ছে এনসিপি

ছবি: সংগৃহীত

গণহত্যাসহ বিভিন্ন নৃশংস অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দলটি ট্রাই*ব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে এনসিপির এক কেন্দ্রীয় নেতা প্রসিকি*উশনের এক গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আলোচনা করেছেন। এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাম*লা করার ক্ষেত্রে করণীয় বিষয়ে এনসিপির নেতা জানতে চান। জবাবে তাকে জানানো হয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে অন্য একটি দলের করা অভিযোগের তদন্ত করতে এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তিনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এনসিপির পক্ষ থেকে অভিযোগ দিলে সে বিষয়েও ওই অভিযোগের সঙ্গে ত*দন্ত হতে পারে। এতে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটি আরও জোরালো হবে।

আরও পড়ুন:

প্রসিকিউশনের ওই সদস্য আরও জানান, আওয়ামী লীগের বিচা*র চেয়ে এনসিপি অভিযোগ দিলে প্রসিকিউশন দলের পক্ষ থেকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে সংক্ষুব্ধ যে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবেন। এমনকি শহীদ পরিবার থেকেও অভিযোগ করা যাবে।

এর আগে গত ৭ অক্টোবর সকালে ট্রাইব্যুনালের সামনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলা*পকালে জানান, সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

তাজুল বলেন, ‘এনডিএম নামের একটি দল আগেই অভি*যোগ দিয়েছিল। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। সেটা পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব, বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে।’

গত বছরের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ট্রাইব্যু*নালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। সেখানে গণঅভ্যুত্থান দমনে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়।

অভিযোগে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় সমা*জতান্ত্রিক দল (জাসদ, ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টির (জেপি) বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত করে আন্তর্জাতিক অ*পরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় অপরাধে জড়িত থাকার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচা*রের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। গত ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের জানান, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। কেননা তাদের রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এছাড়া ফ্যাসিবাদের দোসরদেরও বিচা*রের মুখোমুখি করতে হবে।

নাহিদ বলেন, ‘আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব। আদালতের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। কারণ রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে দলীয় প্রধান হিসেবে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন হাসি*না। তাই জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগের দ্বারা সংঘটিত অপরাধ। এজন্য দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত।’

এদিকে গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা মনে করি দল হিসেবে তাদের বিচা*র হওয়া প্রয়োজন। তবে আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগীরা নানাভাবে দলটিকে ফের চালু পুনর্বাসন করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করছেন। কিন্তু দেড় সহস্রাধিক মৃত্যু ও প্রায় ৩০ হাজার মানুষের আহত হওয়ার পর কোনোভাবেই দায়ী দলকে আবার পুনর্বাসন করতে দেবে না বাংলাদেশের জন*গণ। সেই লড়া*ই যদি আবার করতে হয় আমাদের, আমরা আবার সেটার জন্য প্রস্তুত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০