সিপিএন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

অ্যানথ্রাক্স রোগের খবরে সৈয়দপুরে গরুর মাংস

দেশের বিভিন্ন এলাকায় গরুর অ্যানথ্রাক্স রোগের প্রার্দূভাব ও মাংস খেয়ে মানুষজনেরও এ রোগে আক্রান্তের খবরে নীলফামারীর সৈয়দপুরে মানুষজন গরুর মাংস ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যার ফলে মানুষজন গরুর মাংস কেনার চেয়ে মুরগি ও মাছ কিনছেন।

বাজার করতে আসা জিকরুল হক, মিঠু, লাল্টুসহ কয়েকজন জানান, দেশের বিভিন্ন এলাকায় গরু ও মানুষের এ্যানথ্রাক্স রোগের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়ায় তারা গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছেন। তারা জানান, আমরা এখন পাকিস্তানি, ফার্ম ও হাইব্রিড মুরগিসহ মাছ কিনছি।

আরো পড়ুন 

এনিয়ে কথা হলে সৈয়দপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, আমরা সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪ জন করে, শহর এলাকা ও অফিসে আলাদা লোক দিয়ে এ বিষয়ে কাজ করছি এবং পৌর শহরের মাংসের বাজারসহ হাট-বাজারের মাংসের দোকানও তদারকি করছি। আমরা এ বিষয়ে সচেতন থাকলেও কোনো অসু¯’্য গরু জবাই হচ্ছে কি-না ? পৌর কর্তৃপক্ষের এ বিষয়টি দেখার তেমন কোনো কার্যকরীতা দেখতে পাইনি। এসময় তিনি জানান, মূলতঃ রংপুর ও গাইবান্ধা এলাকায় গরুর অ্যানথ্রাক্স রোগের প্রার্দূভাব বেশী রয়েছে।

এ রোগ প্রতিরোধে রংপুর ও গাইবান্ধা অঞ্চলে অনেক ভ্যাকসিন সরবরাহ করা হলেও আমাদের এলাকায় মাত্র দেওয়া হয়েছে ১হাজার ভ্যাকসিন। এরমধ্যে আমরা ৩শ’ ভ্যাকসিন এলাকার খামারীদের গরুদের দিয়েছি। গরুর এ রোগের ব্যাপারে কারো কাছে তথ্য থাকলে তিনি পশু হাসপাতালে জানাবার আহবান জানিয়ে বলেন, সৈয়দপুরে এ্যানথ্রাক্স রোগে আক্রান্তের খবর এখনো নেই।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী নেতা নাদিম আনসারি জানান, সৈয়দপুর শহরে প্রতিদিন ১৪ থেকে ২০টি করে গরু জবাই হয়। সৈয়দপুরের কসাইরা কোনো অসুস্থ্য গরু জবাই করেন না। এসময় তিনি বলেন, শহরের বাইরে যেমন ঢেলাপীর, চৌমহনি, ঘোড়াঘাটসহ অন্যান্য এলাকায় অসুস্থ্য পশু জবাই হতে পারে তবে আমরা যারা শহরে মাংসের ব্যবসা করি তারা নিয়ম মেনেই করি। তিনি আরো বলেন, আমাদের সৈয়দপুর শহরে গরুর মাংস ক্রেতা কমেনি। বর্তমানে বাজারে সাড়ে ৬শ’ থেকে ৬শ’ ৬০টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০