সিপিএন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন রিশাদ

পুঁজিটা মোটে ২০৭ রানের। এমন পুঁজি নিয়ে জিততে হলে উইকেটের প্রয়োজন ছিল শুরুতেই। তবে বাংলাদেশ সেটা পারেনি। এরপর ১০ ওভার চলে গেলেও উইকেটের দেখা পায়নি মেহেদী হাসান মিরাজের দল।

তখন থেকেই ধারাভাষ্যকক্ষে প্রশ্ন উঠছিল তুরুপের তাস রিশাদ হোসেনকে কখন ব্যবহার করবেন মিরাজ? ১১ ওভারের শেষে গিয়ে তার শরণাপন্ন হলেন বাংলাদেশ অধিনায়ক। তিনিও প্রতিদানটা দিলেন শুরুর ওভারেই। ফেরালেন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা আলিক এথানেজকে।

আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের উড়ন্ত শুরুটা এনে দিয়েছিলেন ব্রেন্ডন কিং, তাসকিনের তৃতীয় ওভারে হাঁকিয়েছিলেন একটি করে চার আর ছক্কা। এরপর এথানেজও যোগ দেন সে দলে। ৩ চারের পাশাপাশি হাঁকান একটি ছক্কাও।

দুজনের তাণ্ডব শুরুর ১০ ওভারে থামাতে পারেনি বাংলাদেশ। শুরুর পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪৫ রান।

এর একটু পর রিশাদকে আক্রমণে আনেন মিরাজ। শুরুর পাঁচ বলে ২ রান দিয়েছিলেন তিনি। এরপর ষষ্ঠ বলে এনে দেন মহামূল্য ব্রেক থ্রুটা। এথানেজকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। ৫১ রান দিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০