সিপিএন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

ত্বক ভালো রাখতে যেসব খাবার নিয়মিত খাবেন

অফিস আর পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে যখনই একটু সময় পান, ঠিক তখনই চলে আসে ঘুম। আর এ ঘুম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই একা হাতে সব কাজ সামলানো ভীষণ কঠিন হয়ে পড়ে। আর এতে কিছু কিছু মানুষ তাদের রূপচর্চার কথা ভুলেই যান। সে কারণে প্রয়োজন সহজ কিছু পদ্ধতি।

এ বিষয়ে ডার্মাটোলজিস্ট ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. শৈল গুপ্ত বলেছেন, ত্বকের নানা সমস্যার জন্য শারীরিক কারণ দায়ী থাকে। তাই ফেসপ্যাক মেখে সবসময় সেই সমস্যা মেটানো সম্ভব হয় না। বরং যদি কোনো পুষ্টির অভাব ত্বকের স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তবে খাওয়া-দাওয়ার অভ্যাসে পরিবর্তন এনেই ত্বকের স্বাস্থ্য ফেরানো সম্ভব।

আর সে কারণে কিছু খাবার বা পানীয় খেয়ে ত্বকে দ্রুত ঔজ্জ্বল্য ফেরানো যেতে পারে। তার একটি তালিকা দিয়েছেন এ চিকিৎসক। তিনি বলেন, নিম্নে বর্ণিত খাবার নিয়মিত খেলে ত্বক ভালো থাকবে এবং ফিরবে স্বাভাবিক উজ্জ্বলতাও।

পানি

পানি আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ। জীবন বাঁচাতে পানি চাই। ঠিক তেমনই ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে পানির প্রয়োজন। এতে ত্বকের জেল্লা ফিরে আসবে। সে জন্য প্রতিদিন পানি পানের মাত্রায় নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক নরম থাকবে এবং উজ্জ্বল হবে।

মিষ্টি আলু

মিষ্টি আলুতে রয়েছে বিটাক্যারোটিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট, যা আপনার শরীরে যাওয়ার পর ভিটামিন এ-তে বদলে যায়। আর ভিটামিন ‘এ’ ত্বকের কোষ বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে থাকে। ফলে ত্বক সুস্থ ও ঝলমলে আরও উজ্জ্বল দেখায়।

ডিম আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য খাবার। ডিমে থাকা প্রোটিন, বায়োটিন ও ভিটামিন ‘ডি’ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে থাকে।

আরো পড়ুন :

 

টমেটো

টমেটোতে লাইকোপিন নামে একটি জোরালো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের দাগছোপ দূর করে উজ্জ্বল রাখে।

দই

সুস্বাস্থ্যে দই খান। কারণ দইয়ে রয়েছে জিঙ্ক, ভিটামিন বি১, বি১২, ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে প্রদাহ থেকে বাঁচিয়ে রাখে, পুষ্টি জোগায় এবং মৃত কোষ দূর করে। এ ছাড়া দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, যা সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য জরুরি।

কাঠবাদাম আখরোট ও সূর্যমুখী বীজ

কাঠবাদাম, আখরোট ও সূর্যমুখী বীজ ত্বকের জন্য ভীষণ কার্যকরী। কারণ এতে আছে ভিটামিন ‘ই’ ও জিঙ্ক। এ পুষ্টিগুণ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের যে স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া, তাও সক্রিয় করে রাখে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হওয়া ত্বক পুনরুজ্জীবিত করে।

তৈলাক্ত মাছ

ইলিশ, পাবদা, কাতলা ও ভেটকি মাছ ত্বকের জন্য উপকারী। কারণ এতে চর্বি আছে। আর চর্বি থাকা মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে।

তবে আর যাই করুন, অবশ্যই ঝলমলে ত্বক পেতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০