সিপিএন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর ডনের।

মন্ত্রী নকভি জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে ছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ক্রুদের মধ্যে ২৪ পাকিস্তানি, ২ শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি।

হামলার ফলে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি বলেন, ‘হুথি নৌযান পরে জাহাজ থামায় এবং ক্রুদের বন্দি করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।’

 

আরো পড়ুন : 

 

মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দূতাবাসগুলো ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিত করেছে। পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে।

সূত্র: ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০