
লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনী স্বল্প সময়ের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, প্রায় ১০ মিনিটের মধ্যে শতাধিক হামলা সংঘটিত হয়, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
এই হামলার পরিপ্রেক্ষিতে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে বলে জানা যায়। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো বিশেষ করে শতুলা ও পশ্চিম গ্যালিলি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে, যা সম্ভাব্য রকেট হামলার ইঙ্গিত দেয়। যদিও হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
যুদ্ধবিরতির ১০ মিনিটের মধ্যেই লেবাননে ফের ইসরায়েলি হামলা
এর আগে হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ বন্ধ রেখেছে। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবানন সীমান্ত এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। একইসঙ্গে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন