আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি

পর্ন সাইটে জাহ্নবী কাপুর বিকৃত ছবি প্রযুক্তির অপব্যবহার পর্নোগ্রাফি কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি
কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি, ছবিঃ সংগৃহিত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক অস্বস্তিকর ও মানসিকভাবে নাড়া দেওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, স্কুলজীবনে থাকাকালীন একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিজের বিকৃত ছবি দেখে তিনি গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

জাহ্নবীর ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আইটি ক্লাসে সহপাঠীদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জানতে পারেন। ঘটনাটি স্মরণ করে তিনি বলেন, সেই মুহূর্তে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে পুরো শরীর কেঁপে উঠেছিল। ছবিটি আদৌ তার আসল ছিল কি না, নাকি কোনো ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি, তা আজও তিনি নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, এটি সম্ভবত কোনোভাবে বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল।

পর্ন সাইটে জাহ্নবী কাপুর বিকৃত ছবি অভিজ্ঞতার কথা পডকাস্টে ডিপফেক প্রযুক্তির উদ্বেগ প্রকাশ কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি
কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি, ছবিঃ সংগৃহিত

কিভাবে এলো পর্ন সাইটে জাহ্নবীর বিকৃত ছবি

এই অভিজ্ঞতা তার মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলেও জানান অভিনেত্রী। সেই সময় তিনি কাউকে কিছু বলতে বা অভিযোগ করতে সাহস পাননি। বরং তার মনে হয়েছিল, সামাজিক মাধ্যমে উপস্থিত থাকাটাই যেন এক ধরনের ঝুঁকি।

বর্তমান সময়েও ‘ডিপফেক’ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাহ্নবী। তিনি বলেন, এখনো সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি দেখা যায়, যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। অনেক সময় তাকে এমন পোশাক বা ভঙ্গিমায় দেখানো হয়, যা তিনি কখনোই করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০