সিপি নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮ জন

প্রধানমন্ত্রীর উদ্যোগে ১২৯ ক্রীড়াবিদ পেলেন মাসিক ভাতা

ক্রীড়া কার্ড প্রধানমন্ত্রীর উদ্যোগে ক্রীড়াবিদ মাসিক ভাতা সম্মাননা সুবিধা আর্থিক নিরাপত্তা টাকা বেতন কাঠামোর
প্রধানমন্ত্রীর উদ্যোগে ১২৯ ক্রীড়াবিদ পেলেন মাসিক ভাতা

জাতীয় ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো বেতন কাঠামোর আওতায় ১২৯ জন খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্রীড়াবিদদের হাতে বিশেষ ‘ক্রীড়া কার্ড’ তুলে দেওয়া হয়, যা তাদের সরকারি এই সুবিধার আওতায় অন্তর্ভুক্তির প্রতীক। একই সঙ্গে খেলোয়াড়দের সম্মাননা জানিয়ে তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।

এ কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।” এর মাধ্যমে ক্রীড়াকে একটি স্থায়ী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ১২৯ ক্রীড়াবিদ পেলেন মাসিক ভাতা 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে ১২৯ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হলেও পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, এই বেতন কাঠামোর আওতায় থাকা ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতেই ভবিষ্যতে তাদের ভাতা অব্যাহত রাখা বা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ খেলোয়াড়দের পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ায় আগ্রহী করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০